

মন পেতে বসে আছি এই দিকে একা পাহাড়ে পাহাড়ে উড়ে যায় ঝরা পাতা কাকে বলে লাল বলো কাকে বলে সাদা ওই দিকে সয়লাব কবিতার খাতা হৃদয় দেখেছি খুলে, ছেনেছি শরীর শাস্ত্রগ্রন্থে ছিটেফোঁটা কিছু নেই তার আসল কথাটা রয়ে যায় লুকোছাপা দিবালোকে দেখি নকলের কারবার গল্পে অনল, পাগল, গল্পজুড়ে জল জ্বালাই নেভাই দেখো বারবার আমি যা কিছু যাবার যাক ভাগাড়ে চুলোয় মানুষ মূলত দেহমনে বহুগামী