

'তোমার কবিতা, লেখা, ছব্তিএক কথায় তোমার সবকিছুই ভীষণভাবে টানে আমাকে। তুমি হয়তো তার সবটুকু জানোও না বা জানার চেষ্টাও করো না কখনো।' 'অনেকবার অনেক জায়গায় জানার চেষ্টা করেছি। কিন্তু কী জান্তোমানুষ কেন যেন সঠিক সময়ে সঠিক মানুষটাকে খুঁজে পায় না ঠিক। কিন্তু হৃদয় উপচানো ভালোবাসা তো নিজেকে উজাড় করার জন্য মরিয়া। তাই ওই উপচেপড়া অন্বেষণের মুখে সামনে পায় যাকে, তাকেই দেবতার আসনে বসিয়ে পূজার অর্ঘ্য নিবেদন করে বসে। একবারও ভুলেও মনে হয় না, ভুল মানুষটাকে যতন করে অমূল্য ফুলগুলোর অপমান করছে সে। তাকে ঘিরে উন্মাদনার মতো কিছু যে থাকে, তাও না। না বোঝে সে অন্তর না জানে কোনো মন্তর! ফুলগুলো ততদিনে জল বাতাসের অভাবে শুকিয়ে নেতিয়ে একশা। সবসময় ভুল পাত্রে ভালোবাসার শ্রাদ্ধ করাটাই নিয়তি আমাদের।'