

অস্তিত্বের চূড়ান্ত প্রশ্ন " Why there is something rather than nothing? " এই প্রশ্নের উত্তরে তৈরি হয়েছে নানান রকমের ওয়ার্ল্ডভিউ। কেউ কেউ স্রষ্টাকে বাদ দিয়ে এই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা চালিয়েছেন যাকে আমরা নাস্তিকতাবাদ হিসেবে চিনি। তবে দার্শনিক যুক্তিময় দৃষ্টিভঙ্গি এবং কুরআন আমাদের দেখাচ্ছে যে এই মহাবিশ্বের অস্তিত্বের জন্য একজন ঈশ্বর অবশ্যম্ভাবী এবং হাজারো স্রষ্টার ধারণার মধ্যে কেবলমাত্র একজন স্রষ্টাই সত্য বলে বিবেচিত হতে পারেন। এই বইয়ে আমরা এমনই কিছু বিষয়বস্তু নিয়ে জানবো যা নাস্তিকতাবাদ কে রদ করে এবং একজন স্রষ্টার প্রমাণ দেয়।
বইয়ের নামটা দেখেই ভালো লাগছে।❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
বই : দ্য গড হাইপোথিসিস A case for Existance of Allah লেখক: Asief Mehedi #Book_Review "স্রষ্টার অস্তিত্ব কি সত্যিই আছে?"— এই প্রশ্ন নতুন নয় সুপ্রাচীনকাল থেকেই এ নিয়ে দার্শনিকদের মধ্যে বিতর্কের অন্ত নেই, স্রষ্টার অস্তিত্বের পক্ষে ও বিপক্ষে দার্শনিকগণ নানান সময়ে নানান যুক্তি ও পাল্টা যুক্তি দিয়ে আসছেন। এত সবকিছুর তোয়াক্কা না করে স্রষ্টার অস্তিত্ব নিয়ে বঙ্গীয় নাস্তিকদের মধ্যে দেখা যায় বেশ ভালোই ভুল ধারণার ছড়াছড়ি! তাদের অন্যতম বড় ভুল ধারণাটি হচ্ছে — 'স্রষ্টার অস্তিত্বের পক্ষে কোনই প্রমাণ নাই'। মুক্তমনাদের প্রচারণায় সাধারণ মানুষের কাছে 'স্রষ্টায় বিশ্বাস' কে অন্ধবিশ্বাস বলে বোঝানোর চেষ্টা করতে দেখা যায়। মুক্তমনারা বলে থাকেন স্রষ্টার প্রতি বিশ্বাস কেবলই অন্ধবিশ্বাস যার পক্ষে শক্তিশালী কোন ধরনের যুক্তি ও প্রমাণ নাই। নাস্তিক্যবাদের এই অধিক প্রচারণার মাধ্যমে উড়তি বয়সী যুবকদের মাঝেও এমন ধরনের সংশয় পোষণ করে দেখা যাচ্ছে! . বই প্রসঙ্গে: আলোচ্য বইতে লেখক বিজ্ঞান ও দর্শনের আলোকে স্রষ্টার অস্তিত্বের পক্ষে প্রমাণাদি তুলে ধরার চেষ্টা করছেন পাশাপাশি স্রষ্টার অস্তিত্বের বিপক্ষে নাস্তিকদের দেওয়া "কোয়ান্টাম শূন্যতা" ও "multiverse" —এর মতো বেশ কিছু সুপরিচিত যুক্তি গুলি খন্ডন করেছেন। . বইয়ের অন্যান্য বৈশিষ্ট্য: [১] প্রয়োজনীয় রেফারেন্স নিয়ে আসা হয়েছে। [২] অপ্রয়োজনীয় কথা পরিহার করা হয়েছে। . সমালোচনা: ব্যক্তিগতভাবে বইয়ের '৯'তম অধ্যায় ডেইজম ও পলিথিজম প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যার অভাব লক্ষ্য করেছি।