

কলাতিয়া থেকে কলাকোপার ভ্রমণপথে ভেতরে নিয়ে চলি ১টা মধ্যবয়স্ক শীতকাল, সর্ষে-ক্ষেতের হলদে যৌবন কিংবা হারুনের সঙ্গে কিছু অসমাপ্ত আলাপ। এখন ২০২১ খ্রিস্টাব্দ হলেও প্রতিটা বড়দিনেই মনে হয় আজ খ্রিস্টের ছোট্টবেলার পয়লা দিন। আর বান্দুরার বিকেল থেকে সন্ধ্যার গোল্লায় যেতে যেতে আমার আসন্ন শেষ দিনে মনে পড়ে যাবে, বেথলেহামের খড়ের রাতে ঈশ্বরের অসমাপ্ত কথার প্রসবকাতরতার চেয়ে হারুনের সঙ্গে অসমাপ্ত কথা কম ঐশ্বরিক ছিল না!