

একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের সবচেয়ে বড় রহস্য হলো বিশ্বাস। যেই সম্পর্কে বিশ্বাসের ভিত বেশি শক্ত হয়, সেই সম্পর্ক তত বেশি দীর্ঘস্থায়ী হয়। কারণ বিশ্বাস থেকেই গড়ে ওঠে ভালোবাসা, সম্মান এবং একে অন্যকে নিরাপদ রাখার তাগিদ। বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক বেশিদিন টিকে না। শুরুটাই সুন্দর' এই বইটি তে মিরহা ও মোনালিসা নামের দু'বোনের গল্প রয়েছে। তাদের সামনে এমন কিছু ঘটনা আসে যা দেখার পর বিশ্বাস নামক শব্দটার উপর থেকে মন ওঠে যায়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে একজনের জীবনে আবার সম্পর্ক ঠিক আগের জায়গায় ফিরে যায়, অপর জনেরটা অপ্রত্যাশিতভাবে বিনষ্ট হয়ে যায়।পরিশেষে মনে হয়, জীবনের শুরুটাই তো সুন্দর ছিল! শেষটা কেন এমন হলো?
সাদামাটা গল্প হলেও সুন্দর। এটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র। যা প্রতিনিয়ত ঘটে শুধু পার্থক্য এটাই যে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না।প্রকাশ করে না বললেও ভুল হবে কারণ প্রকাশ করতে চায় না সমাজ কি বলবে মানুষ কি বলবে সেজন্য।তবে সবার উচিত সময় থাকতে জানিয়ে দেওয়া এতে ২/৩ টা জীবন বেঁচে যাবে।
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর একটা গল্প। গল্পের শুরু এবং শেষ - দুটোই ভালো লেগেছে। কিছু ভুল করলেও প্রিয় চরিত্র ছিল আহনাফ।
শেষ অবধি না পড়ে বুঝতেই পারছিলাম না কী হতে চলেছে! মিরহা, আহনাফ, মোনালিসা, জারিফ চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে দারুণ ভাবে। লেখিকার জন্য শুভ কামনা রইলো...❣️❣️