

স্বাধীনতা তোমার জন্য কত মায়ের বুক শূন্য হল, হারিয়ে গেল কত সোনামুখ। কত চোখে বইছে নদী প্রিয়া হারার শোকে স্বামীর শোকে কত বধু মরছে ধুকে ধুকে। শক্র হনন করতে সেদিন সমর তেপান্তরে হাজার জোয়ান প্রাণ হারাল আর ফেরেনি ঘরে। রক্ত দিয়ে প্রাণ বিলিয়ে পেলাম স্বাধীনতা কিন্তু, স্বাধীনতার হেফাজতে কেউ রাখে নি কথা।