

এই সেই প্রাসাদ যা বানাতে বাইশ হাজার শ্রমিকের বিশ বছর সময় লেগেছিল। এই প্রাসাদ গড়তে আজকের এই মডার্ন জামানায় কেউ কি চিন্তা করতে পারবে? ইতিমধ্যে ইমন এই তাজমহল নিয়ে দুটি কবিতা তৈরি করছে। কবিরা তো এমনই হয়। আবেগ থেকে কবিরা কবিতা লিখে। বাদশাহ শাহজাহান এই প্রাসাদের পরিকল্পনা ভালোবাসা ও আবেগ থেকে তৈরী করেছেন বলে ইমনের ধারণা। কতটুকু সত্যি ইমনের ধারণা-সে কি জানে? হঠাৎ ইমনের কানে ছুঁয়ে গেল ইরিনার কথা।