

বক্ষ্যমাণ গ্রন্থটি শায়খ সালেহ আল-মুনাজ্জিদের অনবদ্য গ্রন্থ ‘যাদুল মুরব্বি’ এর বঙ্গানুবাদ, অর্থাৎ গুরুজনদের পাথেয়। শুধু বাবা-মাদের জন্যই নয়, সার্বিকভাবে গুরুজন হিসেবে আমাদের সমাজের সন্তানরা কীরূপ আচার ব্যবহার আমাদের কাছে পাবার অধিকার রাখে, এ বিষয়ে কুরআন সুন্নাহ থেকে চমৎকার সব শিক্ষা তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন। আজকের এই সম্পর্কচ্ছেদের যুগে সম্পর্কোন্নয়নে এবং নতুনভাবে গড়তে বইটি ব্যাপক ভূমিকা রাখবে ইন শা আল্লাহ্।