

“কদ্দুছ ভাই...” কদ্দুছকে লক্ষ্য করে তার সাগরেদ শফিক কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু মাঝপথেই কদ্দুছ তাকে থামিয়ে দেয়। কোমড়ের আড়ালে গুছে রাখা রিভলভারটি হাতে নিয়ে শফিকের দিকে তাক করে বলে, “এই খাড়া, হাত দুইডা উপরে তুইল্লা খাড়া” “কেন কদ্দুছ ভাই? কি করছি?” শফিক দুই হাত উপরে তুলে দাড়াতে দাড়াতে প্রশ্ন করে। “তোর সাহস দেখি দিন দিন বাড়তাছে। ঐ টিকটিকির বাচ্চা তোরে আমি কয়দিন কইছি আমারে ওস্তাদ ডাকবি। ঐসব ভাইটাই আমার জন্য না” “ওস্তাদ এইবারের মতো মাফ কইরা দিন, কান ধইরা কইতেছি জীবনে আর কখনো আপনারে ওস্তাদ ছাড়া অন্যকিছু ডাকুম না” শফিক দুই হাতে কান ধরতে ধরতে বলে, “শেষ বারের মতো মাফ কইরা দেন ওস্তাদ। আপনে আমার বাপ মা”।

❤️
Read all reviews on the Boitoi app
Onk sundor