

থেমে পড়া মুখগুলি আমার ভিতরে থেমে আছে। উড়তে উড়তে সব পাখি, ডানা মেলে, থেমে গেছে। এ সকল থামার ভিতরে, থেমে আছে থামা। কালো জলে থেমে আছে কচুরিপানার কালো জট। ধানকল থেমে আছে জরাজীর্ণ নদীর দুপাশে। সংহত বজ্রের মতো চলতে থাকা কংক্রিট মিক্সচার নিমেষের বিভক্ত প্রবাহে, স্থির আছে। গুম গুম করা ট্রেন থেমে আছে দিগন্তের ব্রিজে। তুমি দূরে থেমে আছ, কত দূরে জানি না এখনো। কুয়াশা রয়েছে থেমে সড়কের মুখে; কিম্বা শেষে। স্তব্ধ খালে শুয়ে আছে অনন্ত বিকাল, নৌকা থেমে আছে গ্রাম্তেএকা এক্তাঅপূর্ব সন্ধ্যার দিকে মুখ।