

আকাশে হালকা হালকা মেঘ। আজ মরা চাঁদ উঠেছে। তাই চাঁদের আলো ভালো ফোটে নি। রাত আটটা সাড়ে আটটা বাজে। তিমির এশার নামাজ পড়ে বাড়ির যাওয়ার পথে সাঁকোটার ওপর দাঁড়িয়ে গেল। কোথাও একফোঁটা বাতাস নেই। গাছের পাতাগুলো নড়ছে না। নদীতে জোয়ারের পানির সঙ্গে পূর্ব দিক থেকে হালকা বাতাস বইছে কী ইচ্ছা হতেই সাঁকোর পশ্চিম দিকটায় পা ঝুলিয়ে বসে পড়ল তিমির মরা চাঁদটা ওর বাঁ দিকের আকাশে। আজ সকাল থেকেই মনটা ভালো নেই। ঘুম থেকে উঠেই বুঝতে পেরেছিল শরীরটা কেমন যেন ম্যাজমেজে। এই জন্য সারা দিন কোনো কাজে ঠিক মন বসাতে পারে নি।