

মদে ধরে না, সিগ্রেটে ধরে, তাই তুমি আমার কাছ থেকে সিগ্রেট ছিনতাই করলে। তোমার মেয়ের পোশাক বানিয়ে দিতেই বললে, গায়ে লাগে নি, বললে, একজন মা-ই জানে তার সন্তানের মাপ কত ? তুমি বলতে আমার পবিত্র বাবা, মাকে ছাড়া কিচ্ছু বোঝে না। মাপে তিনিও ওস্তাদ। কিন্তু তুমি যখন আমার শরীর হাতড়াও, তার মাপ তো তুমি নিজেও জানো না, আমার কোথায় কতটা রোমান্স আর কোথায় কতটা যন্ত্রণা হচ্ছে!