

জলের ভেতরে গাঢ় শ্যাওলার সবুজ চাদরে ঢাকা কাঠের গুঁড়ির মতো সকাল-দুপুর গ্রীষ্ম বর্ষা শীতে কিংবা খরায়-তুষারপাতে দারুণ হেলাফেলায় যে-আছে ঘাপটি মেরে, দ্যাখ্তো করাতের মতো তার দাঁত। আর জলে-জঙ্গলে ও জনপদে কে না জানে চোয়ালের রক্ত-হিম-করা গল্প তার! ওই যে আরেকজন নাগা সন্ন্যাসীর মতো একপায়ে আছেন দাঁড়িয়্তে যেনবা অনন্তকাল সমাধিস্থ তিনি;মাছেরাই শুধু জানে তার অন্য প্রতিভার খোঁজ; চঞ্চুর আঘাতে তার নিমিষে বিচূর্ণ হয় কচ্ছপের কঠিন খোলস! আর ইহাকেও দ্যাখ্তো কেমন বিবাগী চোখে প্রতিদিন গুটিসুটি শুয়ে থাকে তোমার শয্যায়্ত মসৃণ শরীরে যার ঢাকাই মসলিনের বিরল সুবাস। বলো, সেও কি নিরস্ত্র ? তার এক চোখ ঠিকই সেঁটে থাকে অসতর্ক পায়রার ঘাড়ে!