

সৌন্দর্য যে একটা মেয়ের জীবনের জন্য কতটা অভিশাপ হতে পারে তা যেন সম্পূর্ণ রূপে ফুটে উঠেছে এখানে।নার্সিসাসের মতো সুন্দরী নারী মিলি রূপেরচ্ছটায় নিজেই উজ্জ্বলিত হয়ে থাকত।সে কখন ভাবেন তার এ সৌন্দর্য তার নিজের কাছে এতটা বিষাক্ত হয়ে উঠবে। তার এই অপরূপ সৌন্দর্য জন্য রাক্ষসের মত কুৎসিত বখাটে মন্টু তাকে তুলে নিয়ে গুলির ভয় দেখিয়ে বিয়ে করে। হাজারোবার যেন তাকে হিংস্র পশুর মতো ছিড়ে খায়। একসময় ক্রশফায়ারে মারা যায় মন্টু গর্ভবতী মিলি বাড়ি আসে।জন্ম নেয় মিলি ও মন্টুর সন্তান মিতুল যে দেখতে হুবুহু মন্টুর মত। নিজের মেয়েকে দেখে অজ্ঞান হয়ে যায় মিলি,কয়েক মূহুর্তের জন্য তার মনে হয় খুন করে ফেলবে নিজের মেয়েকে কিন্তু তা আর পারেনি। মিতুল যখন ধীরে ধীরে বড় হতে থাকে নিজের মায়ের রূপ যেন তার কাছে সাপের বিষের মত মনে হয়। অপর দিকে মিলি জীবনের সব ছেড়ে মেয়েকে আপন করে নেয়। নিজের মাতৃত্ব বোধের তাড়নায় যেন জীবনে নতুন করে বাচাঁর ইচ্ছে জাগে মিলিকে ঘিরে। কিন্তু এমন সুন্দরী মায়ের সন্তান যে মিতুল তা যেন বিশ্বাস যোগ্য নয় প্রতিটা মূহুর্তে মিতুলকে প্রশ্নবিদ্ধ হতে হয় । ছোট থেকেই তার কোন বন্ধু নেই আর এসব কিছু একমাত্র কারণ যেন তার সুন্দরী মা। প্রতিটা মুহূরর্তে তাই সে মাকে ঘৃণা করে আর অপমান করে মিলির জীবন থেকে যেন শয়তান মন্টুর ছাপ কখনই কাটেনি ।