

শফি বিক্রমপুরী এ দেশের স্বনামধন্য একজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ। '৬০-এর দশক থেকে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হয়েছেন। তিনি এদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তাঁর প্রযোজনায় ও পরিচালনায় অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলোর মধ্যে- মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী, কলমীলতা, ডাকু মনসুর, বাহাদুর, রাজদুলারী, সবুজ সাথী, সকাল সন্ধ্যা, মাটির কোলে, শান্তি-অশান্তি, জজ সাহেব ও দেনমোহর উল্লেখযোগ্য। সুদীর্ঘ ৫৫ বছর যাবত তিনি চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত।