

"সব আলো নিভে গেলে" উপন্যাসিকার ঘটনাস্থল হলো “রাবেয়া মঞ্জিল” নামক একটি পুরনো বাড়ি। সৈয়দ নাজিরউদ্দিন আহমেদের গ্রামের এই বাড়ি যা না হচ্ছে বিক্রি, না দেওয়া যাচ্ছে ডেভেলপারকে কারণ জনশ্রুতি রয়েছে বাড়িটি ভৌতিক। এই এলাকায় নাকি রাত হলেই রহস্যময় প্রাণীদের আনাগোনা করতে দেখা যায়, সন্ধ্যার পর পুরো জায়গাটা হয়ে পড়ে জনশূন্য। কেউই কিনতে চাচ্ছিল না এই বাড়ী আর জমি। আর তাই জাফরিন, রাইয়ান, শাওলী, নূপুর, ঝুমুর, সামান্থা, শীলা, চপল, সায়েম, পিয়াল, সাইফুল, সুজন, আফরিন এই এক ঝাঁক ছেলে মেয়ে রওনা দেয় সেই পুরনো বাড়িটির রহস্য উদ্ঘাটনে। এ সময় রাবেয়া মঞ্জিলে নেমে আসে চরম দুর্যোগ। সেই দুর্যোগের কারণ কি? কেন হয়েছিল এমন দুর্যোগ? কেমন করে মুক্তি মিলেছিল সেই দুর্যোগ থেকে? রাবেয়া মঞ্জিলে বসবাসরত কেয়ার টেকার বাদল আর তার স্ত্রীকে কেন্দ্র করে ঘনীভূত হয় রহস্য। কাহিনীর সূত্রপাত ঘটে জাফরিনের হাত ধরে আর ঘটনা পরিক্রমায় উঠে আসে বাড়ির নানান অজানা তথ্য। এক ভীষণ দুর্ঘটনায় প্রাণ চলে যায় পরিবারের সবচেয়ে ছোট্ট মেয়ে পিয়ালের। কিছু সময় পর পর জাফরিন পেতে থাকে রহস্যময় চিরকুট যা কার দ্বারা ঘটছে তাও আরেক রহস্য। ধীরে ধীরে বাড়ির প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় উঠে আসে। পিয়ালের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য সুজন নিয়ে আসে রহস্য সন্ধানী মনোবিজ্ঞানী ডঃ ইরফান নওরোজ নূরকে যার ফলশ্রুতিতে উন্মোচিত হয় এই পরিবারের সাথে সম্পর্কিত অজানা অনেক রহস্যের। কী ছিল সেই রহস্যেরা? এ বাড়ীর অতীতে কী এমন ঘটেছে যার জন্য ছোট্ট পিয়ালকে তার প্রাণটাই দিয়ে মূল্য পরিশোধ করতে হলো??? শেষ পর্যন্ত কী হয়েছিল তাদের? এই ভৌতিক ঘটনার অবসান কি ঘটবে? তারা কি পারবে এই অভিশপ্ত বাড়ী থেকে বের হতে? আর এই সব ঘটনার নেপথ্যে কী রয়েছে? অতিপ্রাকৃতিক ঘটনা? আচ্ছা, পৃথিবীর সবকিছু কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নাকি সম্ভব নয়? সব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে “সব আলো নিভে গেলে” নামক রহস্য উপন্যাসটি।

ও মোর খোদা, সেই রকম থ্রিল!
Read all reviews on the Boitoi app
রহস্য, অতিপ্রাকৃতিক জটিলতা এবং সাইন্স ফিকশনের এক চমৎকার মিশ্রণ। খুব ভালো লেগেছে।
খুবি ভালো লেগেছে।সাসপেন্স টা শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছিলেন লেখিকা। এমন আরো বই চাই।
Pial k mere na fellae mon ta valo hoto..end e onek question unanswered theke gelo..oi jaiga ta ektu clear kore detail korle valo hoto..Siraj er Dadi r kothin sasti hole valo hoto...
অনেক অনেক ভালো লেগেছে বইটা পড়ে। শুরু থেকেই একটা উত্তেজনা... এরপর কি হবে কি হবে..😵 এক বসায় শেষ করেছি বইটা। কষ্ট লেগেছে ছোট্ট পিয়ালটার জন্য 😭 সবার ছোট কিন্তু যতটা পেরেছে বড়দের সাহস দিয়ে গেছে... মন ভরে গেছে গল্পটা পড়ে। ভালবাসা নিও মৌলি আপু ❤️
Bhalo shomoy keteche, shundor akta golpo chilo🥰🥰
ধন্যবাদ মৌলী আপুকে,একটি চমৎকার হরর গল্পের জন্য। অনেক অনেক শুভকামনা।
অনেক দিন পর খুবই ভালো একটা হরর গল্প পড়লাম। কিছু কিছু জায়গায় ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়েছিল। এরকম হরর গল্প আরো চাই।
চমৎকার
এক কথায় দারুণ লেগেছে!!