

মানুষ শূন্যতা থেকে আজীবনের পূর্ণতা চেয়ে কোন হৃদয়ে সম্মুখে হাত বাড়ায়। কখনো পূর্ণতা পায়। আবার কখনো কেউ পূর্ণতা চেয়ে পূর্ণতার স্বাদ মনে আস্বাদন করতে পারে না। আবার এমনই হয় কেউ ভালোবাসা পেয়েও অভিমানে ভালোবাসার সুপ্ত অনুভূতিগুলোকে হত্যা করে। আসলেই ভালোবাসা কারণে-অকারণে হয়ে থাকে। তবে ভালোবাসা প্রকৃতিগত নিয়মে মুখোশ আবরণে থাকতে পছন্দ করে। একদিন না একদিন মুখোশ উন্মোচন হয়ে পূর্ণতা হৃদয় ও শূন্যতায় ভরপুর হয়ে উঠে। তবুও চাই ভালোবাসতে আর ভালোবাসা কোমল পরশ পেতে। মূলত এমন কিছু চরিত্র বিশ্লেষণের উপর গল্পগ্রন্থটি লেখা।