

মানব জীবন কয়েকটি অধ্যায়ে সাজানো। জীবনের একটি অধ্যায়ে বাবা হিসেবে পরিচিতি ঘটে। বাবা, শব্দটি ছোট হলেও জগত সংসারে এর ভূমিকা অনেক বড়। একজন সৎ আদর্শ পিতাই পারে সন্তানকে সঠিক পথের নির্দেশনা দিতে। আমার ক্ষুদ্র প্রয়াস ছোট গল্প "আমি যখন বাবা "-- বইটিতে সন্তানের ক্ষেত্রে একজন আদর্শ পিতার ভূমিকা কি হতে পারে--তার সামান্য অবতারণা করেছি মাত্র।