

"বিজ্ঞান হলো পরম সুন্দর। আর লেখার সঙ্গে যে শিল্পের একটা সম্বন্ধ আছে সে আর কে না জানে? তাই বিজ্ঞান নিয়ে যিনি লিখবেন, তাকে যদি পাঠকেরা একই সঙ্গে বিজ্ঞানী আর শিল্পী হিসেবে দেখতে চান তাহলে আশ্চর্যের কিছু নেই!" আর বিজ্ঞান কল্প-গল্প প্রসঙ্গ? না এ সম্পর্কে মাদাম কুরী কিছু বলে যাননি। তবে আমরা ধারনা করতে পারি এ ক্ষেত্রেও লেখককে বিজ্ঞানী এবং শিল্পী হিসেবেই দেখা যেতে পারে। কাজেই কার্টুন শিল্পীতো আছিই, আর পাঠক যদি কল্প বিজ্ঞান লেখককে বিজ্ঞানী হিসেবে দেখতে চান মন্দ কি! বিজ্ঞানী আইনস্টাইন সবসময় কল্পনাকে প্রাধান্য দিয়েছেন। আর বিজ্ঞান কল্প-গল্প তো কল্পনারই জগৎ।