

ওয়েটার চলে যাওয়ার পর আকাশ আমার দিকে তাকিয়ে বলল, "তখন যেন আপনি কী বলছিলেন?" "মনে নেই।" আকাশ হাসল। বলল, "আমি ফ্লার্ট করার মতো ছেলে নই। শুধু সত্যি কথাটাই বললাম। যা হোক, কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন।" "আপনার কিছু জানার নেই?" "আমি অলরেডি আপনার সম্পর্কে সব জানি। তবুও প্রয়োজন মনে হলে আপনাকেই জিজ্ঞেস করব। তার আগে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।" "আমি আপনার সম্পর্কে কিছুই জানিনা।" "এজন্যই তো বললাম, যা জানার আছে জিজ্ঞেস করুন।" আমি কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে বললাম, "আপনি কোন গাড়ি চালান?" আকাশ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, "স্যরি? বুঝতে পারিনি ঠিক।" "বললাম, আপনি কোন গাড়ি চালান? মানে নাম কী?" "কীসের গাড়ি চালাব?" "তা আমি কি জানি? আপনি কোন গাড়ির ড্রাইভার আপনি জানেন না?" "আমি ড্রাইভার? আপনাকে কে বলল?" "আপনি ড্রাইভার নন?" "আপনি যে বললেন আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। তাহলে আমি যে ড্রাইভার এটা আপনাকে কে বলল?" "এক চাচি বলেছে।" আকাশ এবার মুচকি হেসে বলল, "বটে! রিকশা চালক, অটোচালক, বাস চালক, ট্রাক চালক এরা যদি ড্রাইভার হয় তাহলে প্লেনচালকও তো ড্রাইভার তাই না?" আমি অবাক হয়ে বললাম, "মানে! আমি বুঝিনি।" "মানেটা হচ্ছে গিয়ে, আপনার ঐ চাচিও বোধ হয় আপনারই মতো উড়ো খবরের মাধ্যমে জানতে পেরেছে আমি ড্রাইভার। অর্থাৎ সে নিজেও পুরোটা জানে না। তবে সে একেবারে ভুলও বলেনি। আজ্ঞে আমি প্লেনচালক মানে পাইলট।
"একদমই সাধারণ একটা গল্প তবে পড়তে অসাধারণ লেগেছে ❤️দারুণ লাগছে ড্রাইভারের টপিক টা, মামা আর মামীর দায়িত্ব টা আর সাথে আকাশের ভালোবাসা ❤️❤️"
দারুন একটা গল্প🥰🥰 পড়তে অনেক ভালো লেগেছে 🥰🥰
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে।
চমৎকার
সুন্দর ছিল গল্পটা ❤
কাহিনী ভালো ছিলো but এতো ছোটো হবে আশা করি নি। আমি হতাশ হয়েছি ১০টাকা দাম হইলে ঠিক হয়তো।
সুন্দর হয়েছে
একদমই সাধারণ একটা গল্প তবে পড়তে অসাধারণ লেগেছে ❤️দারুণ লাগছে ড্রাইভারের টপিক টা, মামা আর মামীর দায়িত্ব টা আর সাথে আকাশের ভালোবাসা ❤️❤️
গল্পটা ভীষন সুন্দর ছিলো।😍
সুন্দর ছিলো গল্পটা, পড়ে ভালো লেগেছে। ওদের নিয়ে আবার লিখলে খুবই ভালো লাগবে আপু। অসাধারণ লেখনি ❤️❤️
সুন্দর হয়েছে গল্পটা