

জাপান থেকে ছুটে এসেছেন ইয়াসুনারি মিলিগাওয়া; বিভিন্ন দেশের মুক্তিযুদ্ধের ওপর গবেষণা ও কৃত্য রচনা করে তিনি সুপরিচিত,তাঁর এবারকার বিষয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, পৃথিবীর ইতিহাসে সবচে' সংক্ষিপ্ত সময়ে অর্জিত বিজয়। মিলিগাওয়ার তাই কৌতূহল অশেষ। ....এভাবে শুরু হয় কথাশিল্পী আবু সাঈদ জুবেরীর গল্প 'হারিয়ে যাওয়া তার' ফুল্ল-ইতিহাস থেকে তিনি রেনু সংগ্রহ করেন, কিন্তু পরাগায়ন ঘটনা ভাষার সুষমায়। আপাত দৃষ্টিতে তাঁর কৃত্য কিশোরদের জন্যে রচিত, তবে শিল্প বিস্তারের কারণে তা হয়ে ওঠে সকলের। 'নীল পাহাড়ের রানী' গ্রন্থে এরকম স্মরণযোগ্য গল্প যুক্ত হয়েছে ১৫টি। 'নীল পাহাড়ের রানী' প্রতীক-ধর্মী গল্প; এর ভেতর ও বাহিরে তাই রয়েছে দ্বিত্ব-ভাবনার প্রকাশ, কিছু অংশের চিত্রায়ন ঘটে কলমের আঁচড়ে, বাকিটা পাঠকের।