

সকাল ৮-১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছায় শাওন। গাড়ি থেকে নেমেই সারপ্রাইজড হয়ে যায় ও। সামনের গাড়িতে শাকিল বসে আছে। শাওনকে দেখেই গাড়ি থেকে নেমে পড়ে ও। 'শাকিল তুমি এখানে কী করছো?' 'তোমার সাথে দেখা করার জন্য আসলাম। তোমার ফ্লাইটের সময়টা জানা হয়নি। তোমার ফোনটাও সুইচ অফ ছিল। তাই তারাতারিই চলে আসলাম।' এমন সময় শাওনের এক সহশিল্পী এসে শাওনকে জানালো যে, যান্ত্রিক ত্রুটির কারণে প্লেন ছাড়তে আধ ঘণ্টা দেরি হবে।