

সিঁড়ি দিয়ে নামতেই ফ্ল্যাট বি-২ হতে ভেসে এলো এক হুঙ্কার! চুপ মাগী! সাথে অস্ফুট কান্নার হাহাকার আমি এক পা এগিয়ে গিয়েই পিছিয়ে এলাম থাক কি দরকার, হয়তো বলবে এ আমাদের ব্যক্তিগত ব্যাপার! নিচে নামতেই দারোয়ান সালাম ঠুকে খুলে দিলো গেইট বেরুতেই দেখি এক সাহেব রিকশাওয়ালার সাথে করছে চিৎকার, তার অপরাধ, ভাড়ার চেয়ে পাঁচটা টাকা সে বেশি করেছেন আবদার!