

অনন্ত মিসেস জামানের বাড়ি থেকে চলে গেলো সবার দৃষ্টির অগোচরে। কারণ তার মেয়ে নির্ঝর কেনো যেনো ওকে মেনে নিতে পারছিলো না। অনন্তের মা নেই বলে মিসেস জামানকে ছোট মা বলে ডাকতো। ও বড় হয়েছে কিন্তু মনটা শিশুর মতোই মায়ের আদর স্নেহ পেতে তীর্থের কাকের মতো মুখিয়ে থাকতো। কিন্তু নির্ঝরের কারণে মায়ের সে আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে কর্ণারভিউতে নিজের ফ্ল্যাটে উঠলো। এ ফ্ল্যাটে আগে থেকেই ওর বাল্যবন্ধু বিজয় থাকতো। অনন্তের দুঃখ জড়ানো চেহারা দেখে বিজয় বললো, 'কি হয়েছে অনন্ত, এতো মন খারাপ কেনো?'