

‘তিষ্ঠ ক্ষণকাল' লেখা হয়েছে নয় বছর ধরে। আরও কয়েক বছর ধরে লিখে যাওয়া যেতো, অথবা ফেলে দেওয়া যেতো ময়লার ঝুড়িতেও। প্রথম ইচ্ছাটাই লোভ হয়ে দাঁড়াল, রাজীব ভাইয়ের স্নেহের প্রকাশও ঘটলো দুই মলাটে । ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, দুবাই, ইংল্যান্ডে নানা কারণে থামতে হয়েছিল আমাকে। আমার সেই থামন কাহিনী নিয়েই এই আয়োজন । শুধু ভ্রমণ নয় অন্য সব লেখালেখি নিয়েও আত্মবিশ্বাসের অভাব রয়েছে এই লেখকের।