

হযরত হাসান বসরী (রাহঃ) এক রাতে হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে স্বপ্নে দেখে আরজ করলেন, ইয়া রসূলাল্লাহ্ (সাঃ)! আমাকে কিছু উপদেশদিন। হুযুর এরশাদ করলেন "যে ব্যক্তির পর পর দুই দিন একইভাবে কাটে, সে ক্রমে ক্ষতিগ্রস্ত হতে থাকে। আজ যে অবস্থায় রয়েছ, আগামীকাল তার তুলনায় কিছু না কিছু উন্নতি হওয়া চাই। যে ব্যক্তি আমলের দিক দিয়ে অবনতির দিকে যায়, সে অভিশাপগ্রস্ত। যে ব্যক্তি তার আমলের ত্রুটি সংশোধন করার ব্যাপারে সচেষ্ট নয়, সে যেহেতু ক্রমেই ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে, তাই তার জীবন থেকে মৃত্যুই শ্রেয়।" সাহাবীগণের প্রতি অশালীন বাক্য আরোপকারীদের প্রতি হযরত আবু ইয়াকুব ইবনে সুলায়মান আল-হাশেমী বর্ণনা করেন, একবার আমি এমন কিছু লোকের সাথে একত্রে বসা ছিলাম, যেখানে কিছু লোক সাহাবীগণের প্রসঙ্গ আলোচনা করার এক পর্যায়ে হযরত যুবাইর (রাঃ) সম্পর্কে কিছু অশালীন শব্দ ব্যবহার করে ফেলল।