
শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রতিটা মানুষের জন্য পরিবার একমাত্র গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। পারিবারিক বন্ধন ছাড়া প্রতিটা মানুষ অসহায়। একজন সন্তানের জন্য বাবা মাকে যতটা প্রয়োজন, একটা সময় এসে সন্তানকেও বাবা মায়ের ততটাই প্রয়োজন হয়ে থাকে। সর্বোপরি পরিবার সকলের জন্যেই সমানভাবে প্রয়োজন। "সমাপ্তি" এই বইয়ের প্রতিটা গল্প মূলত পরিবারের গুরুত্ব, সংসারে নানা টানাপোড়েন, বিবাহ বিচ্ছেদ কিংবা পরিবার ভাঙনের নানা দিক নিয়ে লেখা।