

"তোর জন্য না আমার মনে এক চামচ ভালোবাসা জন্মেছে।" কারোর জন্য কারো মনে যে এক চামচ ভালোবাসা জমতে পারে সেটা নাফিজকে না দেখলে জানাই হতো না চারুর।কিন্তু কথায় আছে প্রেম এবং যুদ্ধে তৃতীয় পক্ষ উষ্কানি না দিলে জমে না।অতঃপর প্রেমের নৌকা মাঝ নদীতে বৈঠা হারালো। অথৈ প্রেমে ডুব দিয়ে সেই বৈঠা খুঁজে আনতে পারা ছিল নাফিজের জন্য নিজের প্রতি নিজের প্রতিযোগিতা।
গল্পটা দারুণ, শুভকামনা রইল তোমার জন্য 🥰🥰🥰
Read all reviews on the Boitoi app
Love your story
আমার এক চামচ নয়, এক আকাশ সমান ভালোবাসা মনে হচ্ছে🥰
দারুণ দারুণ
আপুর সব বই আমার কালেকশন এ রাখছি। আপুর সব ই-বুক আমি পরেছি খুব রুচিশীল লেখা।আপু বাস্তব জীবন ও কাল্পনিক চরিত্র খুব সুন্দর করে কাগজ বন্দি করেন। উনার গল্প মার্জিত ও ভালো মানের। ভবিষ্যতে আর ও ভালো গল্প উপহার দিবে আশা করি।
যদিও গল্পটার নাম এক চামচ ভালোবাসা, কিন্তু আমার এক চামচ নয়; অনেক বেশি ভালো লেগেছে। সত্যি ভালবাসা এমনও হয়? এতদিন পরও ভালোবাসার অবস্থান একই হয়? পড়ে অনেক অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপু, তোমার জন্য এক চামচ নয়, বরং অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল ❤️❤️
এক চামচ ভালোবাসা! সত্যিই নাফিজ চারুর এই এক চামচ ভালোবাসা খুনসুটিতে পরিপূর্ণ! ১০বছর নিজের পছন্দের মানুষকে সব বিপদ আপদ থেকে দূরে রেখে যত্ন করে আগলে রাখার পর অন্য কোনো লোকে যদি সে পছন্দের মানুষের দিকে ভালোবাসার মানুষরের দিকে হাত দে তাহলে কেন কোনো প্রেমিক পুরুষই তা মানতে পারবে না! সমাজে এমন অনেক নাফিজ আছে যারা প্রিয়তমাকে যত্ন করে আগলে রাখার পরেও হেরে যার অর্থের কাছে,পরিবারের কাছে সেদিক থেকে নাফিজ অনেক লাকি।চারুর উচিত ছিল নাফিজের সাথে দেখা করে, কথা বলে আসল সত্যিটা জানা।তাহলে মাঝখানে তাদের ৭টা বছর নষ্ট হতো না।হয়তো এই ৭টা বছর তাদের জন্য আরো সুন্দর এবং মধুর হতো❤️ তিয়াশের জন্য খারাপ লাগছে,ছেলেটা মনে হয় সত্যিই চারুকে ভালোবাসতো। 💔 শেষে একটা কথাই বলবো কারো উপর রাগ অভিমান করার আগে আসল মানুষ থেকে সঠিক কথাটা জেনে নেওয়া। এতে কারোর সাথে ভুল বুঝাবুঝি টা কম হবে। ভালো থাকুক নাফিজ চারু, কাণায় কাণায় ভরে উঠুক নাফিজ চারুর এক চামচ ভালোবাসা 💙💙
"'সুবাসিনী' নামটা বড্ড আকর্ষণীয় না?"আমার কাছে প্রথম দেখায় এমনটাই মনে হয়েছে।আমি কিন্তু আপুর মারাত্মক নিয়মিত পাঠিকা না।তাইতো কেবলমাত্র আগ্ৰহবশত আপুর পেইজে গিয়ে কিছু গল্প পড়েছি।মাস ছয়েক হবে আপুর পেইজে অনুসারী। কিন্তু গত দু-তিন বছরের মধ্যে ফেসবুকে আমার যত পছন্দের লেখিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন সুবাসিনী আপু। আপুর 'শুভ্র স্পর্শ', 'আর ভালোবাসার রঙ বেরঙ' ই-বুক পড়ার পর যতটা ভালো লেগেছে 'এক চামচ ভালোবাসা' গল্পটা ততটাই ভালো লেগেছে। গল্পের সূচনাটাই পুরো গল্প পড়তে আগ্রহী করেছে। 'চারু-নাফিজ' এই সমবয়সী জুটির ছোট বেলা থেকে একসাথে পথচলা, দুজনের খুনসুটি, ভালোবাসার বহিঃপ্রকাশ,অন্যের কারণে অপ্রত্যাশিত বিচ্ছেদ,তিয়াশের একপাক্ষিক জুনিয়র ভালোবাসা,আবার নাফিজের চেষ্টায় দুজনের মিল সব মিলিয়ে অল্প কথায় অসাধারণ লেগেছে।
অসাধারণ লেগেছে, একদম গুছানো অসাধারণ একটা গল্প❤️❤️
সাত সাতটা বছর,কিকরে সাতটা বছরেও ভালোবাসা বুকে নিয়ে বেড়াতে হয় সেটা বোধহয় এবার বোধগম্য হলো। আমি ভালোবাসার কাঙাল। কেউ আমাকে অসীম ভালোবাসবে এটা যেমন আমার স্বপ্ন তেমনি কারো সীমাহীন ভালোবাসার একটা এডভেঞ্চার করতে ও খুব ভালোলাগে। একে অপর কে না দেখে, যোগাযোগ না রেখে, বুক ভরা অভিমান নিয়েও কিভাবে কাউকে সীমার বাইরে ভালো বাসা যায় তার সবচেয়ে বড় উপমা ওরা দুজন। আবার ও সাত ভছর পর একই দিনে বাড়ি ফেরা। যেখানে একজন সাত বছরে নিজের ভালো বাসা কে আটকাতে শিখেছে। সেখানে অন্য জন নিজের ভালোবাসা কে ফানুশের মতো মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছে সীমানা হীন ভাবে। যাতে ভালোবাসা অসীম পর্যায়ে গিয়ে পুড়িয়ে পুড়িয়ে চিরস্থায়ী হয়। এই ঘটনা গুলো কার সাথে কিভাবে কখন হয়েছিল,জানতে হলে পড়তে হবে #এক চামচ ভালোবাসা। তোমার প্রতি ভালোবাসা তৈরীর আজ ৪ বছর পূর্ণ হলো। @সিনথিয়া 🥰