

আপনি যদি পূর্ববর্তী আলিমদের নিয়ে রচিত জীবনীগ্রন্থগুলো পাঠ করেন, তবে দেখবেন—তাদের ইলমি অবস্থান নির্ণয়ের জন্য তাদের পঠিত কিতাবের ফিরিস্তি হাজির করা হয়নি; বরং তারা যাদের থেকে জ্ঞান নিয়েছেন সেই সকল উসতাদ ও শায়েখের নামের তালিকা উল্লেখ করা হয়েছে৷ তাদেরকে নিয়ে নানামুখী আলোচনা করা হয়েছে৷ উসতাদ ও শায়েখের ইলমি অবস্থান ভূমিকা রেখেছে শাগরিদের ইলমি অবস্থান নির্ণয়ে৷ শায়েখদের নিয়ে নানামুখী আলাপ হয়েছে ফের আলোকপাত করা হয়েছে শাগরিদের অন্যান্য বিষয়ের দিকে৷ পঠিত কিতাবের আলোচনা যে একদমই হয়নি তা নয়৷ হয়েছে; তবে সেটা মাশায়েখের আলোচনার অধীনেই; এভাবে যে, তিনি অমুক গ্রন্থ অধ্যয়ন করেছেন অমুক শায়েখের কাছে৷ আর যদি কারুর ব্যাপারে কখনও জানা গেছে যে, সে কোনো উসতাদ বা শায়েখের সান্নিধ্য গ্রহণ করেনি; তবে তার দিকে ভ্রুক্ষেপ করারই কোনো প্রয়োজন বোধ করেননি তারা, তা সে যত গ্রন্থই অধ্যয়ন করে থাকুক না কেন!
❣️
Read all reviews on the Boitoi app