

সাঁঝবেলাতে নীল আকাশে চাঁদটা দিলে উঁকি মায়ের গলা জড়িয়ে ধরে প্রশ্ন করে খুকি- এই দেখো না তাকিয়ে মাগো চাঁদটা কত ভালো সারাটা রাত অকাতরে বিলিয়ে চলে আলো। আলো ছটায় খুশির চোটে ফুলকলিরা হাসে চিক চিক চিক শিশির তাকায় নরম কচি ঘাসে। কাজলকালো পদ্মদিঘির কূল ছাপানো জল আলোর নাচন ঠিকরে পড়ে রূপ করে টলমল। রূপালি চাঁদ থালার মতো আকাশ জুড়ে ঘোরে রাতটা কাটায় জেগে জেগে যায় হারিয়ে ভোরে।