

এখনো আমি রাতের চতুর্থ প্রহরে জেগে ওঠি, জেগে মিনিট পনেরো এপাশ-ওপাশ করি। ততক্ষণে মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খাইরুম মিনান নাউম বলে- নামাজের জন্য ডাক দেন। আমিও ওঠে ইবাদত বন্দেগি শেষে সন্তর্পণে পথে বেরোই, হিম-শীতল, মোলায়েম বাতাস গায়ে মাখি। দুর্বা শীষে শিশির কণা, বালুকার উপর চিকচিক আলোর ঝিলিক, ততক্ষণে পথে আরো কেউ কেউ বেরিয়ে আসে, কেউ চেনা, কেউ অচেনা, কুশল বিনিময় হয়। হেঁটে আরো দূরে চলে যাই-