

তোমার বুকের ওপর পা রেখে শুদ্ধতার সোপানে পৌঁছাতে চাই! বিশুদ্ধ হতে চাই ভোরের শিশির আর সদ্য পরিস্ফুটিত গোলাপের মতো! এই পৃথিবীর মাঝে ছড়িয়ে থাকা মানব কোলাহলের মাঝে। তোমার মুখের ওপর পায়ের গোড়ালি রেখে আলোকিত সমাজের মঞ্চে উঠতে চাই, দেখতে চাই কতদূর বিস্তৃত.... সাদা মনের মানুষের ভিড় এই জনপদের বক্ররেখায়। তোমার অসৎ সাহসীর কুৎসিত ভঙ্গিমায় বেড়ে ওঠা শিশু ভীতসন্ত্রস্তায় ধীরে ধীরে, রুগ্নতার সারি হয়তো দীর্ঘ হতে পারে কিন্তু সীমাহীন নয়।