

বাল্যে ও কৈশোরে যাঁদের কিছুটা হলেও নিকট-সান্নিধ্য পেয়ে আমি ধন্য হয়েছি এবং মানস গঠনের উপকরণ লাভ করেছি, তাঁদের মধ্যে খাজা শামসুল হক, মৌলবী হারিসুদ্দীন, তাঁর ছোট ভাই মাওলানা জালাল উদ্দীন কুরাইশী, ছুফী আকবর আলী, হাফেজ ফজলুর রহমান প্রমুখ গুরুজনের নাম কিছুতেই ভুলে যাওয়ার মত নয়। এঁরা সবাই ছিলেন আমার আব্বা মরহুমের ঘনিষ্ঠ বন্ধু এবং দ্বিনী কাজকর্মে সহযোগী ও সহকর্মী। আব্বার বন্ধুমহলের পরিসর ছিল অনেক বড়। তাঁদের মধ্যে উল্লেখিত কয়েকজন ছিলেন খুব বেশি অন্তরঙ্গ এবং খুব ঘন ঘন এঁরা আমাদের বাড়ীতে আসতেন। অনেক সময় কেউ কেউ দু'চার দিন অবস্থানও করতেন। এঁরা আমাকে সন্তানের মত স্নেহ করতেন। মুখের উপরই আমাকে নিয়ে খুব বড় আশাবাদ ব্যক্ত করতেন। অল্প সময়ের জন্য এলেও এঁরা আমাকে পড়াতে চেষ্টা করতেন। কিছু না কিছু শিখাতে চেষ্টা করতেন ।
This book is excellent. Thank you for making it available on this app.
Read all reviews on the Boitoi app