
বাস্তবতায় আসি....... আমি লতা বলছি। আমার বয়স যখন ১১ বছর ছিল, সেই সময়ের কথা। উত্তরায় থাকতাম। বর্তমানে আমার আপন বলতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমি গর্ভে থাকা অবস্থায় আমার মা'কে ফেলে এক মেয়ের হাত ধরে চলে গেছে আমার নরপিচাশ বাবা। এই পৃথিবীর বুকে আমার জন্ম হওয়ার পর থেকে দেখছি আমার মা'কে। মা আমার ভিক্ষা করে দুমুঠো ভাতের অভাবে। কত রাত যে ক্ষুধার যন্ত্রণায় না ঘুমিয়ে কাটিয়েছে, তা আমার মা জানে আর জানে একমাত্র সৃষ্টিকর্তা। আমি তখন ছোট ছিলাম, দুঃখ-কষ্ট বুঝতাম না। যখনি আমার বয়স ছয় বছর, তখন থেকে মা'র সাথে আমাকেও মানুষের কাছে চাইতে হয়।