

একজন লেখক একটা গল্প লেখা শুরু করলেন। গল্পটা রহস্যে ভরপুর। কিন্তু কিছুদূর গিয়েই তিনি গল্পটা ছেড়ে দিলেন, আহবান জানালেন, পরের অংশটুকু অন্য কাউকে লেখার। পরের গল্পটা এগিয়ে নিলেন আরেকজন লেখক। এরপর কিছুদূর এগোনোর পর লেখক বদল হলেন। এবারও গল্পে টানটান উত্তেজনা। অপরাধীকে সনাক্ত করা যাবে না সহজেই। সন্দেহের তীর ছুটে বেড়াবে সবগুলো চরিত্রের দিকে। কিন্তু আসল অপরাধী কে? দমবন্ধ করা উত্তেজনায় ভরপুর পুরো একটা রহস্যোপন্যাস লিখেছেন দশজন স্বনামধন্য থ্রিলার লেখক, ভাবা যায়! বলছিলাম ‘ভাঙা কাচের আয়না’ উপন্যাসের কথা। কয়েকজন লেখক মিলে যৌথ উপন্যাস লেখা কঠিনই বটে। একেকজন লেখকের চিন্তা-ভাবনা একেক রকম। তাই যৌথভাবে একটা উপন্যাস দাঁড় করানো বেশ কঠিন কাজ। সেখানে দশজন লেখক মিলে একটা সার্থক রহস্যোপন্যাস তৈরি করা তো রীতিমতো দুঃসাহসিক ব্যাপার স্যাপার। সেই কাজটাই সম্পাদন করেছেন সমসাময়িক দশজন জনপ্রিয় লেখক।
"গল্পটির মূল আকর্ষণ হচ্ছে, দশজন গুণী লেখক মিলে একটি খুনের রহস্যের জট ধীরে ধীরে খুলেছেন। শুরুটাও ছিল দুর্দান্ত। গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে কিছু বিষয় জোর করে টেনে আনা হয়েছে, যা দৃষ্টিকটু লেগেছে। এছাড়া গল্পটি পড়তে ভালো লেগেছে। আশা করছি, এমন প্রশংসনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।"
গল্পটির মূল আকর্ষণ হচ্ছে, দশজন গুণী লেখক মিলে একটি খুনের রহস্যের জট ধীরে ধীরে খুলেছেন। শুরুটাও ছিল দুর্দান্ত। গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে কিছু বিষয় জোর করে টেনে আনা হয়েছে, যা দৃষ্টিকটু লেগেছে। এছাড়া গল্পটি পড়তে ভালো লেগেছে। আশা করছি, এমন প্রশংসনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
Read all reviews on the Boitoi app
অসাধারণ লেখনি।