

মোবাইল ফোনের ইয়েস বাটন টিপে ফোনটা কানের কাছে ধরতেই মিতু প্রচণ্ড রকম ধাক্কা খেল। রিখটার স্কেলে এর মাত্রা কত, তা মিতুর জানা নেই। মিতুর মনের জমিতে দাঁড়িয়ে থাকা বেঁচে থাকার আশা-আকাঙ্খার দালানগুলো দুলতে লাগলো। এই ধাক্কায় দালানগুলো দাঁড়িয়ে থাকবে নাকি তার নিচে চাপা পড়ে মিতুর বেঁচে থাকার আশা-আকাঙ্খার সমাপ্তি ঘটবে, কে জানে!