

বার বার ছুঁয়ে দেখি তোমার দেয়া ডায়েরি খুঁজে ফিরি তোমার স্পর্শ গুনে দেখি প্রতিটা পাতা ক্ষুদ্র অংশও যেন হারিয়ে না যায়, হাতের লেখার ধরণ মুখস্থ করার প্রচেষ্টায় লিপ্ত হই প্রতিবারই যেন নতুন রূপে আবিস্কার করি ছোট বাচ্চার লেখা এত সুন্দর হয়! যখন মন খারাপের মেঘ ঘিরে রাখে তামাম আশা কর্পূরের মতো উড়াল দেয়ার প্রস্তুতি নেয় তখন কি করি জানো? নির্বাক তাকিয়ে থাকি সেই ডায়েরির দিকে, খানিক মুচকি হেসে হাতে তুলে নেই মনোযোগ দিয়ে দেখি, আবার রেখে দেই যথাস্থানে। কষ্ট শোষণ করার অস্বাভাবিক ক্ষমতা রয়েছে কাগজের জানা ছিল না কখনো,