

অন্তরের গভীরে উৎপাদন হওয়া বচন ভঙ্গি সরল সুনিপুণ অর্থবহে প্রকাশ করার শ্রেষ্ঠ মাধ্যম কবিতা৷ কারণ কবিতা হলো কথা, বিন্যাস, তান। মানুষ এখানে নিজেকে খুজে পায়। পুরো একটা জীবনকে একটা ছোট্ট কবিতায় খুঁজে পায়। কারণ কবিতা এই জগত সংসারের মাটি, মা, সুখ, দুখ, আনন্দ, বিপর্যয়ের কথা বলে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন- "অন্তর হতে আহরি বচন আনন্দলোক করি বিরচন গীতরসধারা করি সিঞ্চন সংসার ধুলিজলে।" আমি বলে গেছি ইদানীং যাপিত জীবন এর কথা, ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ কিংবা অবচেতন হৃদয়ের অনুভূতি। আমি আশাবাদী আমার এই "ইদানীং যাপিত জীবন" এ পাঠক নিজেকে আবিষ্কার করতে পারবে।
অত্যন্ত চমৎকার কিছু কবিতা পড়লাম। ধন্যবাদ বইটই, ধন্যবাদ লেখক❤️
Read all reviews on the Boitoi app