

শেখ সুবহানা জান্নাত, ইরানি বাঙালি মিশেল এই একুশ বছরের তরুণীর জীবনধারণ দশটা সাধারণ মেয়ের মতো নয়।জীবন নিয়ে ছিলো তার আলাদাই একটা মনস্ততত্ব। বলা হয় সৌন্দর্য ঐশ্বর্য এমনই এক জ্যোতি যার অধিকারীরা তা প্রকাশে সব সময় উন্মুখ থাকে। সুবহানা জান্নাত সেই মোহ থেকে মুক্ত হয়ে, হতে চায় সহজ সরল পথের অধিকারী। যার কারণে নিজের অপার সৌন্দর্যের ওপর সেচ্ছায় বরণ করে নিয়েছে কড়া পর্দার আবরণ। তার পবিত্রতা তার ধার্মীকতার প্রক্রিয়া তাকে কি সত্যি সহজ থাকতে দেবে? যৌবনই কি কোন নিয়ম মানবে?নয়তো মনের ওপর এত আইনকানুন আরোপ করে কেনইবা সেখানে প্রবেশ করবে অন্য কোন যুবক? কী হবে এই সম্পর্কের ভবিষ্যৎ? সুবহার কট্টর ইসলামি মানসিকতার অভিজাত পরিবার কি মেনে নেবে পিতৃপরিচয়হীন আরিজকে? নাকি তার ভাগ্য ভিন্ন কোন মোড়ে বয়ে নিয়ে যাবে? সুবহা কি পারবে নিজের মূল্যবোধকে সমুন্নত রেখে অতীত বর্তমান ও ভবিষ্যতের মাঝে সমন্বয় করে এগিয়ে যেতে নাকি অতীত আর বর্তমানের মাঝে দ্বিখন্ডিত হয়ে রয়ে যাবে তার অস্তিত্ব। অতীত বর্তমান ভবিষতের মাঝে ত্রিমুখী দ্বন্ধ অথবা ত্রিভুজ প্রেমের আখ্যান দ্বিখণ্ডিতা।পঁচিশ পর্বের ধারাবাহিকে সবাইকে আমন্ত্রণ।
অসাধারণ
Read all reviews on the Boitoi app
আমার অন্যতম প্রিয় বই, সংগ্রহে আছে আমার।