

রাত যখন হয় নিঝুম আমার চোখে আসে না ঘুম, মন আমার বলে সারাক্ষণ আমার পাশেই আছে গৌতম গৌতমের স্মৃতিগুলি জাগায় আমায় তার ছোটবেলা কড়া নেড়ে যায় অন্নপ্রাশনে নিজে হাতে পায়েস তুলে খায় ঘুমের সময় মায়ের আঁচল কামড়ায় ভাবতে ভাবতে অশ্রুজলে বুক ভেসে যায়। জানি না সে আসবে কখন কোথায় বারো বছর আছি আমি তার প্রতিক্ষায় পৃথিবীতে সব সত্য থাক মৃত্যু শুধু মিথ্যে হয়ে যাক।