

বাঁশঝাড়ের পাশের রাস্তার দিক থেকে কারও আসার শব্দ পেলো তিন যুবক। একসাথে তাকিয়ে আছে ছয়টি চোখ। বাঁশঝাড়ের ছায়া থেকে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি। গুনগুন সুরে ভেসে আসলো.. "ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদের মারবো না।" পরদিন তিন যুবকের লাশ পাওয়া যায়। কে তাদেরকে মারলো? আর ওই ছায়া মূর্তিই বা কার? ধরুন, একটা রুমে রাত যাপন করার জন্য আপনি ঘুমাতে গেলেন। রাতে কারও ফোঁপানোর শব্দ শুনে ঘুম ভাঙতেই আবিস্কার করলেন আপনার রুমে শুধু আপনি না আপনি ছাড়াও দুটো অশরীরী কিছু আছে। আপনার অবস্থা কি হবে? অথবা, একটা লিফটে আপনি একা কিন্তু কিছুক্ষণ পর মনে হলো লিফটে আপনি একলা না। ছোট একটা বাচ্চা যার পুরো শরীরে রক্ত। রক্তের চোপ আস্তে আস্তে পুরো লিফট তলিয়ে দিচ্ছে। কি হয়েছিলো পরে লিফটে? এমন চারটি হাড় কাঁপানো ভয়ের গল্পে পূর্ণ। আসল ভয় পেতে চাইলে আপনাকে পড়তে হবে "ভয়"।
👍👍
Read all reviews on the Boitoi app