

তোমার চোখে আকাশ দেখেছি দেখেছি লক্ষ তারা। রঙধনুর রঙ-এ রাঙা ছিলো আকাশ, ছিলো সূর্যের আলোক ধারা। তোমার চোখে সাগর দেখেছি, দেখেছি চিক চিক বালুকণা। ধনুকের মতো বাঁকা ছিলো সৈকত ছিলো লক্ষ ঢেউ এর পালা। তোমার চোখে স্বপ্ন দেখেছি, দেখেছি স্বপ্নের মোহনা। চোখের ভাষা বুঝিনি সেদিন, কেটেছে নির্ঘুম বাসনা।