

হেমন্তের হলুদ বনে ছোপ ছোপ রং লেগেছে, একটি বাতাস লাগলেই পাতারা ঝরতে থাকে বিষাদের করুণ সুরে মর্মর ধ্বনি জেগেছে, মেঘদের ছায়াগুলি বৃষ্টিহীন সরতে থাকে। কোথায় কে হৃদয় নিয়ে, হাসিমুখে পাশে ছিল; কোথায় কে ভাঙল হৃদয়, একে একে মনে পড়ে; তবুও ব্যর্থতা নয় যে হেসে সে দুঃখ দিল! পথটা চিনিয়েছিল, সেই তো অগোচরে। হোচট খেলে মানুষ তবেই সাবধানি হয় চোখ-কান খোলা রেখে পৃথিবী দেখতে শেখে, পৃথিবী দেখারও তো! আহা! বৈচিত্র্যময়।