

ধন, ধৈর্য্য ও সময়ে ত্যাগে দেহ তুমি অতি শ্রমে হুংকারে অনিয়ন্ত্রিত করছো তোমার আবেগকে। দেহ তুমি দেহের মজায় প্রেম নামক স্বর্গ নেশায় তৃপ্তি নিয়েছো যথায় তথায়। সারাবেলা দেহ দিয়ে দেহমজায় মত্ত হয়ে, তত্ত্ব খুঁজে শরীর ভাঁজে প্রেম পেয়েছো, প্রেম চিনেছো মিথ্যে করে। অনেক পরে বল হারিয়ে, ধন হারিয়ে আপন-পর আর কৃত্রিমতার বেড়াজালে প্রেমকে বলো, সবই মিছে। শেষের দিকে যোগ বিয়োগে আত্মাটিকে চিনতে পেরে ভাবো এখন, ছিলে ভুলের রাজ্যে।