

একদা সাধক একাকী বসেছিল। হঠাৎ সাধক আরেক প্রাসাদের আনন্দ উলাসের প্রতি ধ্বনি, নুপুরের ঝংকার, সুভাশিত মেশক, জাফরান, আম্ভর ইত্যাদির সুঘ্রাণে বিমোহিত হলো। তখন সাধক মনে মনে ভাবলো- এর চেয়ে অধিক সুখ ঐ প্রাসাদে হয়তো রয়েছে। এই ভেবে মনে মনে স্থির করলো- সে ঐ প্রাসাদে প্রবেশ করবে। আর সেখানে এর চেয়ে ভালো কিছু উপভোগ করতে পারবো। এই ভেবে সাধকের অত্যন্ত ইচ্ছা জাগলো আমি ঐ প্রাসাদে প্রবেশ করবই। তবে এখানে তো সবকিছু আছেই, তবে এ সুখ কিনা আবার হারিয়ে বসি! তাও ভাবতে লাগলো। সাধকের মনে একটা স্বস্তিতো আছেই। সে যত প্রাসাদ পরিবর্তন করবে ততই বেশি সুখ অনুভব করবে। আর তা পূর্বে পেয়েও আসছে। এই ভেবে সাধক মন খারাপ করে বসে আছে। কাউকে কাছে ডাকছে না। কারো সাথে তেমন কিছু বলছেও না। কেউ কিছু জিজ্ঞেস করলে তাও যেন অস্বস্থিবোধ করছে। খাবার ও পানীয় কোনো কিছুই পান করতে অনীহা প্রকাশ করছে।