

ঠিক কী হয় প্রেমে। বুকের ভেতর প্রায়ই কিচিরমিচির। ছটফটানি।যেভাবে কথারা আসে যায়। নব্য সখ্যে ইচ্ছেমতন, দিগিবিদিক। প্রাণের মানুষটিকে কাছে পাওয়ার উদ্বেলতা। শুধুই কী তাই। আধুনিক সময়ে এসে রঙ বদলেছে ভালোবাসার। প্রেম, যৌনতা, আউটিং এর ফাঁকে সেখানে জায়গা করে নিয়েছে দেশ, সমাজ ও রাষ্ট্রচিন্তা। সেখানে সানি লিওন আছে, আছে সমকামিতা, বিষকাম ও কামনাহীনতার গল্প, সিনেমার কথা, ধর্মের কথা, কামের প্রবলতার কথা, পরকীয়ার কথা, সাহস আর বৈরিতার গল্প। ক্রিকেট বা ফুটবল নিয়ে আলোচনা।