

মিনথিয়ার বিয়ে হয়েছে একমাসের বেশি হয়নি । কিন্তু রিপোর্ট এ আছে সে তিন মাসের গর্ভবতী। তবে কী তার গর্ভের সন্তান আরাদের নয়? আরাদের ভাবীর মনে ঘুরপাক খাচ্ছে এ নিয়ে নানা ধরনের প্রশ্ন । মনের কথা মনের মাঝে লুকিয়ে রাখার স্বভাব সানজিদার নেই । তাই সে সরাসরি মিনথিয়ার কাছেই যায় এই বিষয়ে জিজ্ঞাসা করতে । সত্যটা জানা যে খুব জরুরী!