

আজ কেন বার বার পড়ছে স্মরণ স্মৃতিগুলো মনে করে কাঁদছে নয়ন। ভাবি বসি একা একা কি হলো আমার? আলোকিত সব তবু দেখি যে আঁধার! সাজানো সে ফুল সব ঝরে পড়ে ঝড়ে সেই ঝরা ফুল দেখে তোমায় মনে পড়ে। যতনে যে হাতখানা ধরেছিলে তুমি বলেছিলে- 'চিরদিন পাশে রবো আমি'। সেই যে চলে গেলে কিছু বলে গেলে না এমনভাবে যাবার তো কথা ছিল না।