

বিবাহ' শব্দের সমার্থক শব্দ 'দারপরিগ্রহ'। এর আভিধানিক অর্থ একজন পুরুষ কর্তৃক স্ত্রীর দায়িত্ব পরিপূর্ণভাবে গ্রহণ করা এবং একইভাবে স্বামী সংসারের প্রতি স্ত্রীকে কর্তব্যপরায়ণ হওয়া। মূলত নারী-পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপনের ধার্মিক ও সামাজিক বৈধ চুক্তি হচ্ছে বিবাহ। যার মাধ্যমে দুটি প্রাণের মধ্যে সৃষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ধার্মিক ও সামাজিক স্বীকৃতি লাভ করে থাকে। এটি সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত বিধান। এই বিধান মোতাবেক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া দুজন মানুষ সংসার সাধ উপলব্ধি করে, নতুন করে পরিবার গড়ে তোলে, সকল প্রচেষ্টায় পাড় করে দেয় এককেন্দ্রিক জীবন। অনেকদিন যাবতই রোমান্টিক জনরার গল্প লেখা হয় না। তাই এবার পাঠকদের আগ্রহে অনুপ্রাণিত হয়ে লিখে ফেললাম "হালাল প্রেম" উপন্যাসের পাঠকপ্রিয় চরিত্র জোভান, শারমায়াকে নিয়ে একই জনরার ভিন্ন গল্প। এই গল্পটিও প্রিয় পাঠকদের তৃপ্তিদায়ক হবে আশাবাদী।
অসাধারণ ❤️
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর লেখনী। গল্পের নামটির মতো গল্পটিও খুব সুন্দর হয়েছে। প্রতিটা চরিত্রের নাম আর তাদের ব্যক্তিত্ব খুব সুন্দর লেগেছে। লেখিকার লেখা এই প্রথম একটা গল্প পড়লাম। গল্পটি হৃদয় ছুঁয়ে গেছে। সবচেয়ে ভালো লেগেছে সাফওয়ানা আর মিরাজের দুষ্টু মিষ্টি চরিত্রটি। দায়িত্ব, সচেতনতায় জোভানের চরিত্রটিও খুব সুন্দর লেগেছে। সাফওয়ানা আর সরমায়ার চোখে ফু দেওয়ার বদলে থুতু দেওয়ার ব্যাপারটাই অনেক হেসেছি। সবমিলিয়ে গল্পটি অসাধারণ ছিল। লেখিকার আগামীর জন্য শুভ কামনা ও ভালোবাসা।
অনেক অনেক ভালো লাগল আপুর এই উপন্যাসটা পরে। আর এক কথায় অসাধারণ
কিনে ফেললাম বইটা।এখন পড়বো।
দারপরিগ্রহের নাম যখন প্রথম শুনি তখনই অনেক ফ্যাসিনেটিং মনে হয়েছিল। তবে বইটইতে কিভাবে কিনবো তা নিয়ে অনেক কনফিউশন থাকায় অনেকগুলো বইয়ের সাথে এটা পড়ারও আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমার ভাগ্যটা অনেক ভালোই বলা যায়, অবশেষে বইটা গিফ্ট পেলাম along with few other books. নোটঃ দীর্ঘ কয়েকমাস পর এটাই ছিলো আমার পড়া কোনো সামাজিক-রোমান্টিক গল্প। পড়তে বসার পর একবারেই পড়া শেষ করে ফেলি। কারণ গল্পটা আমার অনেক ভালো লেগেছিল। এককথায় অসাধারন। লেখার ধরণ খুবই গোছালো আর প্লটটা অরগানাইজড। গল্পের যে বিষয়টা সব থেকে ভালো লেগেছে তা হলো একে অন্যের প্রতি দায়িত্ব, একে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা, আর মোস্ট ইম্পোর্টেন্টলি ভালোবাসা। খারাপ সময়ে জোভান এবং তার পরিবার যেভাবে শারমায়ার পাশে ছিল তা সত্যিই অতুলনীয় এবং অনেক প্রশংসনীয়। (আমার রিভিউর শব্দগুলো একটু অগোছালো। বাংলা প্র্যাকটিস হয়না অনেক দিন, তাই ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।) জীবনের টার্নিং পয়েন্টে কিভাবে একসাথে পাশে থেকে একে অন্যের মানসিক শক্তি হতে হয় তা কিন্তু এই গল্পটায় দেখতে পাবেন। গল্পে কিন্তু অনেক ফানি মোমেন্টসও আছে। কিছু কিছু জায়গায় এত হেসেছি যে কি বলবো। সবশেষে এটাই বলবো, সবাই পড়ে দেখতে পারেন একবার। you won’t be disappointed at all. Personal rating 5/5.
আসসালামু আলাইকুম। লেখিকা আপু মাশাআল্লাহ আপনার লেখা সব কাহিনীর মতো এটাও সুন্দর।মানে খুব সুন্দর। মূল চরিত্রের নাম গুলো একি রেখে সম্পূর্ণ এক নতুন প্লটে লেখা এই কাহিনী টাও মন ছুঁয়ে ও অনেক দিন মনে রাখার মতো একটা কাহিনী। কিছু চরিত্র সংযোজন হয়েছে, বিয়োজন ও হয়েছে।সাফওয়ানা দ্যা কমেডি কুইন 😁😁।একটা একটা পেজ পরি আর মনে মনে বলি এখন শেষ যেনো না হয় আর একটু যেন হয়। কিন্তু শুরু আছে যার শেষ আছে তার।তাই শেষে শেষ হয়েই গেলো।যাগ্গা একটা কথা বলি আমার অনলাইনে কেনাকাটার জন্য কোনো কার্ড নাই তবুও বইটা কিনছি এর পিছনেও বহুত কাহিনী আছে সে সব থাক।এমন সুন্দর সুন্দর কাহিনী উপহার দিতে থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি তোমার একজন ভক্ত। বইটি অ্যাপ থেকে এটা আমার প্রথম বই পড়া।
নুর নাফিসা একজন অসাধারণ একজন লেখিকা তার লেখা গল্প গুলোতে আগেই প্রমাণ পেয়েছি। তৃ-তনয়া,হালাল প্রেম,অঙ্গনে প্রেমরঙ্গন,অদ্ভুত মেয়ে, সহ সব গল্পই অসাধারণ। শারমায়া,জোবান তার লেখা আমার প্রিয় চরিত্র গুলোর মধ্যে অন্যতম। দায়পরিগ্রহ গল্পটি যত পড়েছি ততই মুগ্ধতা বিরাজ করেছে। জোবান-শারমায়ার একে অপরের প্রতি ভালবাসা আর শত অভিমানেও দ্বায়িত্ব থেকে পিচুহটে যায়নি। গল্পের অন্য চরিত্র গুলোর মধ্যে সাফোয়ানা-ইফাজ,জুথিকা-মিরাজ এর জুটিগুলো এক একটি প্যাকেজ ছিল। জুথিকার বয়সের তুলনায় মেচিউরিটি আর আবেগ নিয়ন্ত্রণ এর ক্ষমতা ভিষণ ভাল লেগেছে। গল্পটির ভাল দিক গুলো বলতে গেলে শেষ করার নয়। শিক্ষনীয় রয়েছে অনেক কিছু। ধর্মের পথে চলে জীবন চালনা করে বিয়ে নামক বন্ধনে দুটি মানুষ এর সম্পর্ক করটা মধুর করা যায় তা এই দায়পরিগ্রহ গল্পটিতে দারুন ভাবে নতুন রূপে তুলে ধরা হয়েছে।আর মিরাজ চরিত্র থেকে অনেক কিছুই শিখতে পারি।তা পড়লেই বুঝতে পারবে পাঠক। তবুও মনে লেখিকার উপর অভিযোগ এই যে আরেকটু লিখলে কি ক্ষতি হতো? পড়তে পড়তে হঠাৎ যখন সমাপ্তি দেখলাম মনটাই ভেঙ্গে গেল। দিস ইজ নট ফেয়ার নুরপু। আর জোবান-শারমায়ার কেমেস্ট্রি টা আরও বেশি দিলে কি হতো? তুমি খুব কিপ্টে☹️। ভালবাসা অবিরাম, অন্তহীন নুর নাফিসা আপু। @Jobyada Hayder Nishy
দায়িত্ব-শ্রদ্ধা, বিশ্বাস-ভালোবাসা নিয়েই তো একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে যার প্রতিফলন নূর নাফিসা আপু তার দারপরিগ্রহ গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। জোভান-শারমায়া , ইফাজ-সাফওয়ানার পাশাপাশি গল্পের প্রতিটি চরিত্রই খুব সুন্দর। সত্যিই মন ভালো করার মতো একটা প্রশংসনীয় গল্প উপহার দিলেন লেখিকা আপু।💐💗✨
বইটই অ্যাপ-এ পড়া প্রথম বই। আর প্রিয় লেখিকা নূর নাফিসা আপুর গল্প মানে অন্যরকম ভালোবাসা💞💞