

'মানুষের সাথে কথা বলতে গিয়ে দেখেছি, বর্তমান যুগের এমন অনেক দুর্বোধ্য চিন্তাধারা এবং মতবাদ মানুষের কাছে গল্পের আকারে উপস্থাপন করলে তা তাদের নিকট সহজবোধ্য হয়। এনিমেল ফার্ম গল্পের মাধ্যমে জর্জ অরওয়েল এভাবে কমিউনিজমকে উপস্থাপন করেছিলেন। ইমাম গাযযালীও অনেক বিষয় গল্পের মাধ্যমে বর্ণনা করেছেন। সেই প্রেরণা থেকেই এ বই লেখা। এতে আমার মৌলিক লেখা যেমন আছে, তেমনি অনুবাদ এবং ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। যদিও এই প্রথম খণ্ডে গল্পের পাশাপাশি এমন কিছু লেখাও স্থান পেয়েছে, যেগুলো গল্প নয়, কিন্তু ইসলামের কোন মতবাদ বা চিন্তাধারা উপস্থাপন করে। পরের পর্বগুলোতে গল্পের সংখ্যাই বেশি রাখার চেষ্টা করব। তবে পাঠক যদি চান, তবে, গল্পের পাশাপাশি অন্য ধরনের লেখাও স্থান পাবে।'
অসাধারণ বই... সত্যিই গল্প গুলো অনেক শিক্ষণীয়... সব থেকে বেশি ভালো লেগেছে মদ্যপ , ব্যাভিচারী ব্যাক্তির গল্পটি.. আরো এমন অনেক বই চাই..
Read all reviews on the Boitoi app
Jzakallah Khair, হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু ইসলামিক গল্প